ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও ত্রিভুবনে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে উড্ডয়নের সময় ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান মালিন্দো এয়ারলাইনসের একটি বিমান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর এএফপির।

এ ঘটনার পর শুক্রবার ত্রিভুবন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার ওই বিমানটি কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু বিমান উড্ডয়নের সময় সমস্যার মুখোমুখি হন বিমানের পাইলট। বিমানটি ছিটকে রানওয়ে থেকে ৩০ মিটার দূরে কাদার মধ্যে আটকে যায়।

তবে বিমানের সব আরোহীই নিরাপদে আছেন বলে জানান তিনি। তবে কী কারণে বিমানটি ছিটকে পড়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলেও উল্লেখ করেন প্রেমনাথ।

এ ঘটনায় কেউ আহত না হলেও নেপালের রাজধানীতে আসা সব বিমান ঘুরিয়ে দেয়া হয়। রানওয়ে থেকে ছিটকে পড়া মালিন্দ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমান সরাতে কর্তৃপক্ষ চেষ্টা চালানোয় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়।

এদিকে নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এক মাস আগেই ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৫১ জন নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও ত্রিভুবনে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

আপডেট সময় ০২:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮