ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় গোপনাঙ্গ কেটে স্কুল শিক্ষককে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় গোপনাঙ্গ কেটে ও শ্বাসরোধ করে এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছে। তার নাম আব্দুর রশিদ (৫৩)। ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার ডোমরগ্রাম মধ্যপাড়ায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. ওয়াহেদুজ্জামান জানান, রাতে বাড়ির পাশে পুকুরে মাছের খাবার দেয়ার কথা বলে আব্দুর রশিদ ঘর থেকে বের হন।এর পর আর রাতে ফিরে আসেন নি। ভোরে তার বাড়ি থেকে ১০০ গজ দূরে বিবস্ত্র অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

ওসি জানান, আব্দুর রশিদ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র। লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার গোপনাঙ্গে ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় ডুমুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগমকে পুলিশ আটক করেছে। এর আগেও আফরোজা বেগমের সঙ্গে অবৈধ মেলামেশার অভিযোগে গ্রাম্য সালিশে ওই প্রধান শিক্ষকের ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিলো।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় গোপনাঙ্গ কেটে স্কুল শিক্ষককে হত্যা

আপডেট সময় ১২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮