ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রে হামলায় সহযোগিতায় জার্মান নাগরিক গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

৯/১১ হামলার পরিকল্পনায় সহযোগিতার অভিযোগে সিরীয় বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে গ্রেফতার করেছে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী। পেন্টাগন বৃহস্পতিবার তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছে।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) বরাতে পেন্টাগন মুখপাত্র এরিক পাহন এক বিবৃতিতে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে সিরীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক মোহাম্মাদ হায়দার জাম্মারকে মার্কিন মিত্র বাহিনী এসডিএফের সদস্যরা এক মাসেরও বেশি সময় আগে গ্রেফতার করেছে।-খবর এএফপি।

সিনিয়র এক কুর্দি কমান্ডার এর একদিন আগে বলেন, জাম্মার গ্রেফতার হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১১ সেপ্টেম্বরের হামলা চালানোর জন্য আল কায়েদা ছিনতাইকারীদের কয়েকজনকে জাম্মার নিয়োগ দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ওয়াশিংটন ও নিউইয়র্কে ৯/১১-এর হামলায় প্রায় তিন হাজার লোক নিহত হন। সিআইএর এজেন্ট সম্পর্কিত এক অভিযানে ২০০১ সালে জাম্মার মরক্কোতে গ্রেফতার হয়েছিলেন। এর দুই সপ্তাহ পর তাকে সিরীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল।

মুসমিল ব্রাদারহুডের সঙ্গে যোগসাজশের অভিযোগে সিরিয়ার একটি আদালত ২০০৭ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেন। কিন্তু সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বহু ইসলামপন্থী আদালত থেকে ছাড়া পেয়ে যান। পরে তারা বিভিন্ন জিহাদিগোষ্ঠীতে যোগ দিয়ে লড়াই শুরু করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে হামলায় সহযোগিতায় জার্মান নাগরিক গ্রেফতার

আপডেট সময় ১২:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮