ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভারত সেনা না সরালে এবার যুদ্ধ: চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধ এড়াতে চাইলে ডোকলাম থেকে সেনা সরিয়ে নিক ভারত। ফের হুঁশিয়ারি চীনের। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নিজেদের এলাকাকে রক্ষা করতে চীনের সেনা স্থির এবং দৃঢ় সংকল্প। পিপলস লিবারেশন আর্মির সিনিয়র কর্নেল লি লি বেইজিংয়ের হুয়াইরোউ সেনা ছাউনিতে আয়োজিত এক কর্মসূচিতে ভারতীয় সাংবাদিকদের গতকাল সোমবার এ কথা বলেছেন।

ডোকলাম সংকটের বিষয়ে চীনের সেনাবাহিনী কী ভাবছে, ভারতীয় সাংবাদিকরা তা রিপোর্টও করতে পারেন, এমন মন্তব্যও করেছেন লি লি। চীনা সরকারের খরচেই উত্তর বেইজিংয়ের হুয়াইরোউ সেনা ছাউনিতে গিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। যদি ভারত ডোকলাম থেকে সেনা প্রত্যাহার না করে, তাহলে চীন কী করবে? এমন প্রশ্ন ছিল লি লি’র প্রতি।

জবাবে তিনি বলেন, পিএলএ কী করবে, তা ভারতের পদক্ষেপের উপর নির্ভর করছে। যখন প্রয়োজন মনে করব, আমরা উপযুক্ত পদক্ষেপই করবো। অর্থাৎ, লি’র প্রচ্ছন্ন হুঁশিয়ারি ভারত সেনা প্রত্যাহার করলে সমস্যা নেই। কিন্তু না করলে চীন সামরিক পদক্ষেপ নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ভারত সেনা না সরালে এবার যুদ্ধ: চীন

আপডেট সময় ০১:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭