ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঁধন হচ্ছেন জাজের নতুন নায়িকা

আকাশ বিনোদন ডেস্ক:

দহন নামের একটি ছবি নির্মাণ করছেন দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে সিয়াম ও পূজা অভিনয় করছেন সেটা প্রকাশ করা হয়েছে আগেই। পরে জানানো হয়েছে নতুন আরও একজনকে নায়িকা হিসেবে নেয়া হচ্ছে। কিন্তু কে হচ্ছে?

সেটা জানানো হয়নি। রহস্যই রাখা হয়েছে। ছবিটি নির্মাণ করবেন ‘পোড়ামন ২’ সিনেমার পরিচালক রায়হান রাফি। রহস্য হিসেবে রাখা এই নায়িকা কে হচ্ছেন? এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সিয়াম ও পূজার পাশপাশি যাকে নেয়া হবে তিনি কে?

জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে মম, তানজিন তিশা ও বাঁধনের ছবি পোস্ট করা হয়েছে। এ তিনজনের ছবি দিয়ে জানতে চেয়েছে কে হচ্ছে সে নায়িকা? সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে দশ হাজার টাকা পুরস্কার।

একটি সূত্রে জানা গেছে সে নায়িকা হচ্ছে আজমেরী হক বাঁধন। এত একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিনি। আরও জানা যায়, ছবিটিতে আরও অভিনয়ের জন্য প্রথমে মমকে অফার করা হয়।

তিনি না করে দিলে বাঁধনকে কাস্ট করা হয়। আর সিনেমায় নাম লেখানোর জন্য বাঁধন কয়েকমাস ধরে জিম করে নিজেকে প্রস্তুত করছেন।

এর আগে বাঁধন ২০১০ সালে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় সজল বিপরীতে অভিনয় করেন। তার অভিনীত চরিত্রের নাম ছিলো মিলি।

কিন্তু জাজ সূত্রমতে এখনও নিশ্চিত নয়। এর জন্য আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে’। ছবিটিতে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত, সেতু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীরকেও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঁধন হচ্ছেন জাজের নতুন নায়িকা

আপডেট সময় ০৩:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮