ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পিঠে বড়শি গেঁথে ২৫ ফুট উচ্চতায় ৫ সন্ন্যাসী

অাকাশ জাতীয় ডেস্ক:

হিন্দু ধর্মাবলম্বীরা চড়ককে ‘চড়কপূজা’ হিসেবে পালন করে কয়েক শতাব্দী ধরে। কিন্তু সব ধর্মের মানুষের কাছে তা হয়ে উঠেছে অপূর্ব এক মিলনমেলা। চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত হয় চড়কপূজা।

বড়শিতে গাঁথা অবস্থায় চড়কগাছে ঝুলে প্রায় ২৫ ফুট শূন্যে বাতাসা ছিটাতে ছিটাতে ঘুরলেন একে একে পাঁচ সন্ন্যাসী। প্রতি বছরের মতো এবারও সোমবার বিকালে চড়ক উৎসবে গা শিউরে ওঠা এই দৃশ্য দেখলেন প্রায় ২০-২৫ হাজার মানুষ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর বকুলতলায় প্রতি বছর এ উৎসব আয়োজনে এই পূজা হয়ে থাকে।

স্থানীয়রা জানান, প্রায় ২০০ বছর ধরে পঞ্জিকা মতে- বৈশাখ মাসের ৩ তারিখে ঐতিহ্যবাহী এই পূজা হয়ে আসছে। পূজাকে ঘিরে বাংলা নববর্ষের শুরুতেই তিন দিনব্যাপী এখানে চলে জমজমাট লোকজ মেলা।

চড়ক পূজা কমিটির সভাপতি স্বাধন কুমার ঘোষ জানান, এ বছর পাঁচ সন্ন্যাসী চড়ক পাকে অংশগ্রহণ করে। এবার যারা সন্ন্যাসী সেজেছেন বা পিঠে বড়শি ফুঁটিয়ে রশিতে বেঁধে চড়কগাছে উঠে ঘুরেছেন, তারা হলেন- শ্রী অসিত কর্মকার (মনা), অধীর হালদার, মহাদেব হালদার, বসুরেফ বাবু রায় ও বিপ্লব কর্মকার।

তিনি আরও জানান, এ দৃশ্য দেখা এবং কেনাকাটার জন্য এখনও ২০-৩০ হাজার নারী-পুরুষ ও ভক্তবৃন্দের সমাগম ঘটে। তবে অন্য বছরের তুলনায় এ বছর মেলা জমজমাট হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, এ উৎসব পালনের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিঠে বড়শি গেঁথে ২৫ ফুট উচ্চতায় ৫ সন্ন্যাসী

আপডেট সময় ০৩:২৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮