ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বাংলাদেশ সফরটা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে: চ্যাপেল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সাবেক টেস্ট কিংবদন্তী ইয়ান চ্যাপেলের ধারণা অস্ট্রেলিয়া দলের আসন্ন বাংলাদেশ সফরটা বেশ কঠিন হবে। আসন্ন দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে হারাতে না পারলে টেস্ট র‌্যাংকিংয়ে নিচে নেমে যাওয়ার লজ্জাস্কর ঝুঁকিতে রয়েছে অস্ট্রেলিয়া।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে এ বছরের শুরুর দিকে স্টিভ স্মিথের দল ভারত সফর করেছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার আগামী ২৭ আগস্ট শুরু হওয়া দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে না পারলে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে নেমে যাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে কেবলমাত্র শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্ববুয়ের উপড়ে থাকবে অসিরা। যা আসন্ন এ্যাশেজ সিরিজে স্মিথের দলের জন্য দারুন প্রভাব ফেলতে পারে।

এমনটা হয়তোবা অস্ট্রেলিয়ার ভাবনায় নেই। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরমেন্সের কারণে এটা একেবারে অসম্ভব কিছু নেই। সর্বশেষ ২০১১ সালে চিটাগাং টেস্টে অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি ডাবল সেঞ্চুরি করলেও বাংলাদেশ দল এখন আর সে অবস্থাতে নেই। গত বছর নিজ মাঠে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশকে এখন আর খুব সহজেই হারানো সম্ভব নয়।

চ্যাপেল বলেন, ‘বাংলাদেশ সফরটা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে এবং আমি মনে করছি না দল (অস্ট্রেলিয়া) অন্য কিছু বিশ্বাস করে। তবে অবশ্যই সফরটা খুব সহজ হবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

বাংলাদেশ সফরটা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে: চ্যাপেল

আপডেট সময় ০৮:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭