ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। র‌্যাবের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। মঙ্গলবার বিকালে উপজেলার কেলিয়ায় কাতাখালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৪ এর লে. কর্নেল আনোয়ার জামান জানান, মঙ্গলবার বিকালের দিকে একটি বেসরকারি এনজিও তাদের টাকা ধামরাই উপশহরে ব্যাংকে জমা দেয়ার খবর পেয়ে ওই এলাকায় অবস্থান করে ১০-১২ জনের একটি ডাকাত দল। ডাকাত দলের এমন অবস্থানের তথ্য র‌্যাব-৪ এর গোয়েন্দা বিভাগও পেয়ে যায়।

পরে বিকাল ৪টার দিকে ওই এলাকায় লে. কর্নেল আনোয়ার জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল অবস্থান নেয়। পোশাকধারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তিন ডাকাত নিহত হয়।

খবর পেয়ে ধামরাই থানার ওসি শেখ মোহাম্মদ রিজাউল হক দিপু, ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন ও পরিদর্শক (তদন্ত) শেখ আবু সাইয়িদ আল মামুন ঘটনাস্থলে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, নিহত ৩

আপডেট সময় ০৭:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮