ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা: আইআরআই খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৪২ আলজেরিয়ায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ১১ স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের

দিনে যারা আম্মা বলে, রাতে তারাই বিছানায় ডাকে

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনয় জগতে কাজ করতে গিয়ে যৌন হয়রানি নিয়ে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে কয়েকজন তেলেগু অভিনেত্রী। সম্প্রতি রেড্ডি নামের এক অভিনেত্রী পরিচালক ও কলাকুশলীদের হাতে যৌন হয়রানির প্রতিবাদে নগ্ন হয়ে রাস্তায় বসে পড়েন তিনি।

এবার নতুন করে মুখ খুলেছেন আরেক অভিনেত্রী সন্ধ্যা নাইডু। এক দশকেরও বেশি সময় ধরে দক্ষিণী এই সিনেমার জগতে কাজ করছেন তিনি। বেশির ভাগ সময় মা-কাকিমার চরিত্রে অভিনয় করায় তেলেগু ইন্ডাস্ট্রির ‘আম্মা’ বলে সম্বোধন করা হয় তাকে।

সন্ধ্যা নাইডুর মতে, তেলেগু ইন্ডাস্ট্রি জগতে দুই রকম দৃশ্য রয়েছে। দিনের বেলায় দৃশ্য একরকম। আর রাত হলে দৃশ্য উল্টে যায়।

দিনের আলোতে যারা তাকে ‘আম্মা’ বলে ডাকে, রাত নামলে তারাই নাকি যৌনক্ষুধা মেটানোর জন্য বিছানায় ডাকে। ফোনে সরাসরি কুপ্রস্তাব দেয় বলেও কুইঙ্গিতপূর্ণ নানা কথাবার্তাও।

নাইডু বলেন, ‘সকালে ওরা আমাকে আম্মা বলে ডাকে। কিন্তু রাতে চায়, আমি ওদের শয্যাসঙ্গিনী হই। ওরা যে ইন্ডাস্ট্রিরই লোকজন সেটা বুঝতে একটুও অসুবিধা হয় না। তবে তিনি অবশ্য কোনো অভিনেতা বা পরিচালক-প্রযোজকের নাম উল্লেখ করেননি।

শুধু সন্ধ্যাই নন, সম্প্রতি নিজেদের সঙ্গে ঘটে যাওয়া এমন অনেক ঘটনাই প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও কঙ্গনা রানাউতসহ কয়েকজন দক্ষিণী তারকা।

গত বছর হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরই একে একে মুখ খুলতে থাকেন এসব অভিনেত্রীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে নাহিদ রানা

দিনে যারা আম্মা বলে, রাতে তারাই বিছানায় ডাকে

আপডেট সময় ০৭:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮