ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তবে আইনের মধ্যে থেকে যেসব দাবি পূরণ করা সম্ভব, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন তা করবে বলে জানান তিনি।

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এ কথা বলেন।

এর আগে বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক বসে ড. মোশাররফের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একগুচ্ছ লিখিত প্রস্তাব দেয় দলটি।

প্রস্তাবে দুই সিটিতে নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানানো হয়। এ ছাড়া গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানান বিএনপি নেতারা।

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে জাতীয় নির্বাচনে তারা অংশ নেবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সচিব

আপডেট সময় ০৭:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮