ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টারে মিলল ২ লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার আশুলিয়ার জিরানি এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে জিরানি এলাকার আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টস চেম্বারস থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফরহাদ হোসেন (২৪)। তিনি ময়মনসিংহ মুক্তাগাছার আলী হোসেনের ছেলে। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট। অন্যজন নাবিনুর রহমান নওগাঁ জেলার আতরাই থানার আবদুল কুদ্দুসের ছেলে। তারা দুজন ওই ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন ঘুমাতেন বলে জানান আশুলিয়া থানার এসআই কামরুল হোসেন।

তিনি জানান, সকালে জিরানির এলাকার আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টস চেম্বারসে দুজনের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে মদের বোতল ও কিছু শুকনা খাবার পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপান করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টারে মিলল ২ লাশ

আপডেট সময় ০২:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮