ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুয়া খেলায় বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা, ইউপি সদস্য গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের কচুয়ায় বৈশাখী মেলায় জুয়ার আয়োজন করে কয়েকজন যুবক। আর এতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত পুলিশের ওপর হামলা করেছে জুয়ারীরা। এ ঘটনায় পুলিশের এসআই মো. মাহবুবুর রহমান গুরুতর আহত হন।

শনিবার দুপুরে উপজেলার নাউপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নাউপুরা বাজার সংলগ্ন মাঠে প্রতি বছর বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয়রা। মেলায় একদল উচ্ছৃঙ্খল যুবক জুয়ার আয়োজন করলে দায়িত্বরত এসআই মো. মাহবুবুর রহমান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়ারিরা তার মাথায় গ্লাস ছুড়ে মারে। এতে তার মাথা ফেটে মারাত্মক জখম হয়।

খবর পেয়ে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মাহবুবুর রহমানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ইউপি সদস্য আব্দুল মমিনকে গ্রেফতার করে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুয়া খেলায় বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা, ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় ১১:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮