ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলিদের হারিয়ে রাজস্থানের টানা দ্বিতীয় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাঞ্জু স্যামসনের ৪৫ বলে গড়া ৯২ রানের ইনিংসের কল্যাণে টানা দ্বিতীয় জয় পেল রাজস্থান রয়েলস। দিল্লির পর ব্যাঙ্গালুরকে পরাজিত করলো আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটি।

রোববার বিরাট কোহলিদের বিপক্ষে ১৯ রানের জয় পায় রাজস্থান।আইপিএলের চলমান ১১তম আসরে পরাজয় দিয়ে শুরু হয়েছিল রাজস্থানের। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে হেরে যাওয়া দলটি নিজেদের দ্বিতীয় এবং তৃতীয় খেলায় টানা জয় পেল।

রোববার টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে স্যামসনের ৯২ রানের সুবাদে ৪ উইকেটে ২১৭ রানের পাহাড় গড়ে রাজস্থান। টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলির ৫৭ এবং মন্দীপ সিংহের ৪৭ রানে ৬ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে আক্রমণাত্মক ব্যাটিং করেন আজিঙ্কা রাহানে। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ‘ঝড়’ তুলে দেয়া রাজস্থানের এই অধিনায়ককে সাজঘরে ফেরান ক্রিস ওকস।

২০ বলে ৬ বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৩৬ রান করে ফেরেন রাজস্থানের এ ওপেনার। তার বিদায়ের খানিক ব্যবধানে ফেরেন অন্য ওপেনার আর্চি শর্টও। ১৭ বলে ১১ রান করে ফেরেন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন স্যামসন। ২৭ রানে স্টোকস ফিরে গেলে ফের বাটলারকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন তিনি। চতুর্থ উইকেটে বাটলারের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন স্যামসন।

২৩রান করে বাটলার ফিরে যাওয়ার পর ইনিংসের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান স্যামসন। তার ৪৫ বলে ১০ ছক্কা এবং ২টি বাউন্ডারির সাহায্যে গড়া ৯২ রানের ভর করে ৪ উইকেটে ২১৭ রান সংগ্রহ করে রাজস্থান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় ব্যাঙ্গালুরু। স্কোর বোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই সাজঘরে ফেরেন দলের তারকা ওপেনার ব্রান্ডন ম্যাককলাম।

দ্বিতীয় উইকেটে ডি ককের সঙ্গে ইনিংস মেরামত করেন বিরাট কোহলি। এই জুটিতে ৭৭ রান যোগ করে ফেরেন অন্য ওপেনার ডি কক। তার আগে ১৯ বলে ২৬ রান করে যান এই আফ্রিকান।

৩০ বলে ৫৭ রান করে গোপালের বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। এরপর ১৮ বলে ২০ রান করে ফেরিন এবি ডি ভিলিয়ার্স। তার বিদায়ের পর মন্দীপ সিং এবং ওয়াশিংটন সুন্দর লড়াই চালিয়ে যান পঞ্চম উইকেটে তারা ৫৬ রানের জুটি গড়েন।

১৯ বলে তিন ছক্কায় ৩৫ রান করে ফেরেন ওয়াশিংটন। তার বিদায়ের পর একাই লড়াই চালিয়ে যান মন্দীপ। তার একার লড়াইয়ে দলের পরাজয়ের ব্যবধান করলেও হার এড়াতে পারেনি ব্যাঙ্গালুরু। ২৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন মন্দীপ সিং।

সংক্ষিপ্ত স্কোর

রাজস্থান: ২০ ওভারে ২১৭/৪ রান (স্যামসন ৯২, রাহানে ৩৫)।

ব্যাঙ্গালুরু: ২০ ওভারে ১৯৮/৬ (কোহলি ৫৭, মন্দীপ ৪৭*)।

ফল: রাজস্থান ১৯ রানে জয়ী।

ম্যাচ সেরা: সাঞ্জু স্যামসন (রাজস্থান)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোহলিদের হারিয়ে রাজস্থানের টানা দ্বিতীয় জয়

আপডেট সময় ১১:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮