ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেকর্ড পারিশ্রমিকে মুক্তিযুদ্ধের ছবিতে শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক:

মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এবার বড় বাজেটের ছবি নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবির নাম এখনো ঠিক না হলেও ছবিটি পরিচালনা করবে ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তী।

এই ছবির বাজেট ধরা হয়েছে ৫ কোটি টাকা। বিগ বাজেটের এই ছবিতে কাজ করবেন ঢালিউড কিং শাকিব খান। এরই মধ্যে তার সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার আলোচনা চূড়ান্ত হয়েছে। এই একটি ছবির জন্য শাকিব খান ৭০ লাখ টাকার পারিশ্রমিক দাবি করেছিলেন। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান তাকে ৬০ লাখ টাকা দিতে রাজি হয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, শাকিব খান এই ছবিতে কাজ করবেন, এটা চূড়ান্ত। আগামী জুলাইতে ছবির শুটিং শুরু হবে। পুরো গল্পটাই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। শাকিব খান যে ধরনের ছবিতে কাজ করেছেন, এটি সেগুলো থেকে একেবারেই আলাদা হবে। আর গল্প শোনার পর শাকিব খান নিজেও অভিনয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

ছবিটির চিত্রনাট্য তৈরি করছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। নতুন কোনো নায়িকা থাকার সম্ভাবনা আছে। তা রাজ চক্রবর্তীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে এই ছবিতে যুক্ত হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর।

উল্লেখ্য, শাকিব খান ১ এপ্রিল থেকে স্কটল্যান্ডে কলকাতার পরিচালক জয়দ্বীপ মুখার্জির ‘ভাইজান এল রে’ ছবির শুটিং করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার শ্রাবন্তী। ২২ এপ্রিল শাকিব খানের ঢাকায় ফিরে আসার কথা আছে। এরপর ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ এবং আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ছবির বাকি কাজ শেষ করার পরিকল্পনা আছে শাকিব খানের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রেকর্ড পারিশ্রমিকে মুক্তিযুদ্ধের ছবিতে শাকিব খান

আপডেট সময় ০৫:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮