ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাঠগড়ায় দেবী’র পোস্টার

আকাশ বিনোদন ডেস্ক:

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের প্রথম গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ বড় পর্দায় আসছে। এ ছবিতে অভিনয় করেছেন অয়নাবাজি খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া অভিনেত্রী জয়া আহসান রয়েছেন রানু চরিত্রে। ছবির শুটিং ইতিমধ্যে শেষ। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার আগে গত ১০ এপ্রিল মুক্তি পায় ‘দেবী’র প্রথম পোস্টার। পোস্টারটিতে হাতে আঁকা নান্দনিক স্থিরচিত্রের মাধ্যমে অভিনেতা চঞ্চল চৌধুরীকে উপস্থাপন করা হয়েছে। চোখে কালো ফ্রেমের চশমা ও ঠোঁটে জ্বলন্ত সিগারেট নিয়ে একেবারে মিসির আলীর মতোই হাজির হয়েছেন আয়নাবাজি খ্যাত অভিনেতা।

তবে সরকারি অনুদানে নির্মিত ছবিতে ধূমপানের দৃশ্যকে প্রাধান্য দিয়ে প্রকাশিত পোস্টার বিরোধপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেছে তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনগুলোর সম্মিলিত মঞ্চ বাংলাদেশ তামাক বিরোধী জোট। তারা এটির কঠোর সমালোচনা করেছেন। তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে ‘দেবী’ সিনেমার প্রচারনায় ব্যবহৃত পোস্টার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইনের এ ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে অবিলম্বে সেন্সর বোর্ড এবং তথ্য মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধও করা হয়েছে।

শুক্রবার জোটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘দেবী’সিনেমার একটি পোস্টার ছাপা হয়েছে। পোষ্টারটিতে বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর গল্প ‘দেবী’ অবলম্বনে নির্মিত ছবিটিতে নায়ক চঞ্চল চৌধুরীর ধূমপানরত ছবি প্রদর্শন করা হয়েছে। পোস্টারে ধূমপানের দৃশ্য এমন ভাবে প্রদর্শন করা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ধারা ৫ (ঙ) এর সুস্পষ্ট লঙ্ঘন। তামাক নিয়ন্ত্রণ আইনের ৫ এর (ঙ) ধারায় উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করিবেন না বা করাইবেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কাঠগড়ায় দেবী’র পোস্টার

আপডেট সময় ১২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮