ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এডিবির নামে ভুয়া ঋণের প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট আবার গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ ‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

কাতারকে সন্ত্রাসবাদের ঘেরাটোপ থেকে রক্ষার্থেই নিষেধাজ্ঞা: সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্কঃ

কাতার সংকট সমাধানে আল জাজিরা টেলিভিশন বন্ধ, তুরস্কের সামরিক ঘাঁটি তুলে দেয়া ও ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস করাসহ ১৩টি দাবি মানতে সময়সীমা বেঁধে দিয়েছিল সৌদি জোট। কিন্তু সেই দাবি মেনে নেয়নি কাতার। ফলে উল্টো ধাক্কা খাওয়া সৌদি আরব এবার বলছে, শর্ত না মানায় কাতারের ওপর আরোপ করা অবরোধ বহাল থাকবে।

সৌদি আরব ও এর মিত্ররা বলছে, তাদের শর্তের ব্যাপারে কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় আরব দেশগুলো হতাশ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবায়ের বলেছেন কাতারকে চ্যালেঞ্জ করা ছাড়া এই অঞ্চলের দেশগুলোর আর করার কিছুই নেই। ‘কাতার সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতি দৃষ্টিপাত করছে না। আমরা যেটা করছি সেটা কাতারকে আঘাত করার জন্য নয় বরং দেশটিকে সাহায্য করায় আমাদের উদ্দেশ্য’ বলছিলেন তিনি।

তবে অপর এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা সমাধানের জন্য একটা সঠিক কাঠামোর দরকার। তিনি আরো বলছিলেন ‘যেটা আমাদের দরকার এখন সেটা হল একটা প্রক্রিয়া ঠিক করা। কাতার একটি সিরিয়াস আলোচনায় আগ্রহী। যেটা একটা টেকসই এবং দীর্ঘস্থায়ী সমাধান এনে দেবে।’

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সৌদি জোটের শর্তের ব্যাপারে নিজ দেশের অবস্থানও তুলে ধরে কাতার। শর্ত মেনে না নেয়ায় নিন্দাও জানিয়েছে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। মিসরের রাজধানী কায়রোতে মধ্যপ্রাচ্যের চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তাদের দাবিগুলোর তালিকার প্রতি কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করা হয়।

কাতারকে একঘরে করা দেশগুলোর কূটনীতিকরা বলছেন, বিদ্যমান পরিস্থিতির তাৎপর্য অনুধাবনে কাতার ব্যর্থ হয়েছে। ১৩ দফা শর্ত পূরণ নয় বরং সংলাপের মাধ্যমে সংকটের নিরসন করতে চাইছে কাতার। অন্যদিকে উপসাগরীয় দেশের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, শর্তগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ

কাতারকে সন্ত্রাসবাদের ঘেরাটোপ থেকে রক্ষার্থেই নিষেধাজ্ঞা: সৌদি আরব

আপডেট সময় ০৪:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭