ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও তিনি তাদের জন্য উপহার হিসেবে ফল-ফুল এবং মিষ্টি পাঠান সরকার প্রধান।

শনিবার সকালে পয়লা বৈশাখের উৎসবে দেশে যখন চলছে নানা আনুষ্ঠানিকতা, তখন মোহাম্মদপুর কলেজ গেইটে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ারে একাত্তরের সংগ্রামীদের কাছে উপহার পৌঁছে যায়।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এবং কম্প্রট্রোলার খাইরুল বাশার জুয়েল এই উপহার নিয়ে যান।

মুক্তিযোদ্ধা টাওয়ার ১-এ যুদ্ধাহত ৮০টি পরিবারের আবাসিক ফ্ল্যাট ও দোকান রয়েছে। উপহার পাঠানোয় এ সময় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

মুক্তিযোদ্ধারা বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল মুক্তিযোদ্ধা দেশে যথাযত সম্মান পায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। এই দিন তিনি সরকারি কর্মীদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। এরপর বেসরকারি খাতেও ধীরে ধীরে ভাতা চালু হচ্ছে।

আর নতুন বছরকে বরণ করে নেয়ার এই উৎসবটি ধীরে ধীরে বাংলাদেশের প্রধান উৎসবে পরিণত হচ্ছে। উগ্রপন্থী ও ধর্মীয় মৌলবাদীদের বিরোধিতা ও হুমকি সত্ত্বেও লাখ লাখ মানুষ প্রতি বছর এই দিনে বাইরে বেরিয়ে এসে উসবে যোগ দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই দিনটিতে গণভবনে নানা আয়োজন রাখেন। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও এই আনন্দ থেকে বাদ যাক, এটা তিনি চান না।

জাতীয় দিবসগুলোতেও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠান। গত ২৬ মার্চও প্রধানমন্ত্রীদের পক্ষ থেকে উপহার পেয়েছিলেন মুক্তিযোদ্ধারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

আপডেট সময় ০৪:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮