ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৈশাখ বরণে বিদেশিদের উচ্ছ্বাস

অাকাশ জাতীয় ডেস্ক:

নববর্ষের উৎসবে আনন্দ ভাগাভাগিতে বাঙালিদের পাশাপাশি মেতে উঠেছেন অনেক বিদেশিও। বাঙালির প্রাণের এই উৎসবে মিলেমিশে একাকার হয়েছেন তারাও। পহেলা বৈশাখের উৎসব উপভোগ করতে এমন অর্ধশতাধিক বিদেশির দেখা মেলে হোটেল রূপসী বাংলার সামনে।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেও উচ্ছ্বাস প্রকাশ করছেন বিদেশিরা। বাংলায় ‘শুভ নববর্ষ’বলে বাঙালিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তারা। অনেকে ইংরেজিতে গানও গাইছেন।

বাঙালির এই প্রাণের উৎসবে যারা রাজধানীর রাজপথে নেমে এসেছেন এসব বিদেশিদের অনেককে দেখা গেছে বাঙালির সাজে। অনেক বিদেশি নারী পড়েছেন শাড়ি। ছিল হাতভর্তি কাচের চুড়ি। ছেলেদের দেখা গেছে পাঞ্জাবি পরা।

শুধু রূপসী বাংলা এলাকাতেই নয়, ঢাকার আরও অনেক জায়গায় বিদেশিদের বর্ষবরণের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউটের সামনে এমনই এক বিদেশির দেখা মেলে, যিনি বাঙালি মেয়েদের সঙ্গে সেলফি তুলছেন। উৎসবে অংশ নিয়ে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন।

সেখানে থেকে একটু দূরেই শাড়ি পড়ে সেলফি তুলছেন এক কানাডিয়ান নারী। তিনি জানান, শাড়ি পড়ে আমার খুব ভালো লাগছে। সেজন্য আজ শাড়ি পড়ে এসেছি। বর্ষবরণের আয়োজনে আসতে পেরে ভালো লাগছে বলেও জানান তিনি। তাদের মতো আরও অনেক বিদেশিও বৈশাখবরণে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ সারাবিশ্বেই পরিচিত। ২০১৬ সালে বাংলা বর্ষবরণের অন‌্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ‌্যের তালিকায় স্থান করে নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৈশাখ বরণে বিদেশিদের উচ্ছ্বাস

আপডেট সময় ০৩:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮