ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নতুন বছরে সব অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নতুন বছরে দেশবিরোধী সব অশুভশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশবিরোধী একটি চক্র এখনও ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করতে হবে।’

শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বাঙালি জাতির বীরত্বগাথা ইতিহাসে যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশ্বাসঘাতকের ইতিহাসও। বিশ্বাসঘাতক চক্র বারবার বাঙালির বীরত্বগাথার ইতিহাস কেড়ে নিতে চেয়েছে। এখনও একটি চক্র বীরত্বগাথার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তাদের প্রতিরোধ করতে হবে। নতুন বছরে যেন কোনও অশুভশক্তি ষড়যন্ত্র করতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারুণ্যের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিশ্বাস তারুণ্য সাম্প্রদায়িক অশুভশক্তির মোকাবিলা করে বিপন্ন মানবতার প্রতীক বাঙালির বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয় এনে দিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নতুন বছরে সব অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে: কাদের

আপডেট সময় ০৩:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮