ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাগ্নের মোটরসাইকেল চাপায় ভাগ্নেসহ মামা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের দেলদুয়ারে ভাগ্নের বেপরোয়া মোটরসাইকেল বাইসাইকেলে থাকা মামাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-দেলদুয়ারে উপজেলার কুমুরিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে রাব্বি (১৬) ও টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের তাজু বয়াতীর ছেলে আরফান (৫৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার আটিয়া ইউনিয়নের টাঙ্গাইল-নাগরপুর সড়কের গোমজানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দেলদুয়ার থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিলেন মামা আরফান। এ সময় ভাগ্নে রাব্বির দ্রুতগতির মোটরসাইকেল মামা আরফানকে সজোরে ধাক্কা দেয়। এতে মামা-ভাগ্নেসহ অপর একজন গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাগ্নে রাব্বি ও মামা আরফানকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাগ্নের মোটরসাইকেল চাপায় ভাগ্নেসহ মামা নিহত

আপডেট সময় ১১:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮