ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঝড়বৃষ্টি দমকা হাওয়ায় ভেঙে পড়েছে তাজমহলের মিনার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের আগ্রায় প্রবল ঝড়বৃষ্টি ও দমকা হওয়ায় তাজমহলের একটি মিনার ভেঙে পড়েছে। বুধবার রাতে আগ্রায় ঘণ্টায় ১৩০ কিলোমিটার বাতাসের বেগে একটি ঝড় বয়ে যায়। সঙ্গে দমকা হাওয়াও ছিল।

এতে মার্বেল পাথরে তৈরি দরজা-ই-রওজা ভেঙে পড়েছে। পর্যটকরা এই প্রবেশদ্বারটি দিয়েই তাজমহলের রূপ প্রথম দেখতে পান। সপ্তদশ শতকে মুঘল আমলে এটি তৈরি করা হয়েছিল।-খবর এনডিটিভি অনলাইনের।

দরজা-ই-রওজা একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি। এর নকশায় প্রথম দিকের মুঘল সম্রাটদের স্থাপত্যকীর্তির ছাপ রয়েছে। সূত্র জানায়, মধ্যরাতের কিছুটা আগে স্তম্ভটি ভূপাতিত হয় এবং মিনার ও গম্বুজ ভেঙে কয়েক টুকরা হয়ে যায়।

এদিকে তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ভারতের প্রত্নতত্ত্ব সমাজ (এএসআই) জানায়, তারা ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। এর আগে ওয়াকফ বোর্ড ওই সম্পত্তিকে নিজের বলে দাবি করেছে।

মালিকানা প্রমাণ করার জন্য উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে সুপ্রিমকোর্ট মুঘল সম্রাট শাহজাহানের সই করা দলিল দেখাতে বলেছে।

বিচারপতি এএম খানউইলকার ও ডিওয়াই চন্দ্রাচুদের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, ভারতে এমন কে আছেন, যিনি তাজমহলের মালিক ওয়াকফ বোর্ড বলে মনে করেন।

এএসআই জানিয়েছে, সর্বোচ্চ আদালত বলেছে তাজমহলের কর্তৃত্ব ব্রিটিশ সরকার নিয়ে নিয়েছিল। ভারত স্বাধীন হওয়ার পর প্রত্নতত্ত্ব সমাজ এটা দেখভাল করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড়বৃষ্টি দমকা হাওয়ায় ভেঙে পড়েছে তাজমহলের মিনার

আপডেট সময় ০১:০০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮