ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এতিম শিশুদের দিয়েও সুন্দর সমাজ গড়া সম্ভব: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এতিম শিশুদের দিয়েও সুন্দর সমাজ গড়া সম্ভব। সরকারের তরফ থেকে শিশুদের জন্য প্রতি জেলায় শিশু পরিবার রয়েছে। সেখানে এসব শিশুর বাবা-মায়ের মতো স্নেহ-মমতায় বড় করে তুললে তারাই হবে আগামীর ভবিষ্যৎ।

বৃহস্পতিবার সকালে গোলাপ খাঁ শিশু সদন পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণভাবে সরকারের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানে ক্যাপিটেশন গ্রান্ট দেয়া হয়। অর্থাৎ ওই শিশুদের একাংশের ভরণপোষণের খরচ দেয়া হয়। এ জন্য ওই প্রতিষ্ঠানগুলোকে সমাজসেবা মন্ত্রণালয়ের অধিভুক্ত হতে হয়।

রাশেদ খান বলেন, সমাজের হিতৈষী ব্যক্তিগণ বিভিন্ন জায়গায় এ ধরনের শিশু সদন বা এতিমখানা খুলে ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করছেন। কিন্তু গোলাপ খাঁ শিশু সদনটি এর ব্যতিক্রম, যা সম্পূর্ণ ব্যক্তিউদ্যোগে প্রতিষ্ঠিত। ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াচ্ছে।

এ সময় গোলাপ খাঁ শিশু সদনের সভাপতি রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিসি রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেজর জেনারেল (অব) আমসা আ আমীন, শিশু সদনের পরিচালক বিলকিস বানু, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস প্রমুখ।

এর আগে সকাল ৮টায় মন্ত্রী গোলাপ খাঁ শিশু সদনে এলে তাকে সুসজ্জিত ব্যান্ড দল সাদর সম্ভাষণ জানায় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

পরে আলোচনাসভা শেষে মন্ত্রী শিশু সদন থেকে কুড়িগ্রামে গিয়ে পৌরসভা চত্বরে মাদকমুক্ত সমাজ জেলা কমিটি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও নাগরিক সমাবেশে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এতিম শিশুদের দিয়েও সুন্দর সমাজ গড়া সম্ভব: মেনন

আপডেট সময় ০২:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮