ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রধানমন্ত্রীকে মাদার অব এডুকেশন উপাধি

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশ না করা পর্যন্ত এ আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার মাদার অব এডুকেশন উপাধি দেয়া হয়েছে আন্দোলন মঞ্চ থেকে।

সাড়ে ১০টার পর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। এর আগে সমন্বয়ক রাশেদ খান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ৬টি শর্ত দেন।

যার মধ্যে রয়েছে – গ্রেপ্তারকৃত আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্রুত মুক্তি। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা। ভিসির বাসভবনে হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে তিনি বলেন, এতে যেন কোন সাধারণ নিরীহ শিক্ষার্থীদের হয়রানী না করা হয়। এছাড়া আন্দোলনকারী কোন শিক্ষার্থীর উপর কোন হয়রানি করা যাবেনা।

রাশেদ খান বলেন, আমাদের দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব এডুকেশন উপাধিতে ভূষিত করা হলো। পরে আহ্বায়ক হাসান আল মামুন গেজেট না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলের ঘোষণা দেন।তিনি বলেন, “পরে আমরা আনন্দ মিছিল করব। প্রধানমন্ত্রীর জন্য ফুল নিয়ে যাব। আর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

প্রধানমন্ত্রীকে মাদার অব এডুকেশন উপাধি

আপডেট সময় ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮