ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত শতাধিক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

বুধবার সকালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে বিমানবাহিনীর ঘাঁটিতে অবস্থিত বৌফারিক সামরিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, উড্ডয়নের পরেই বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয়ভাবে পাওয়া ভিডিও দৃশ্যে দেখা গেছে, ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া রয়েছে।

আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। এর আগে চার বছর আগে আলজেরিয়ায় সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যবাহী একটি বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত শতাধিক

আপডেট সময় ০৪:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮