ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

স্বাধীনতা বিরোধীরা নির্বাচন ঠেকাতে চক্রান্ত করছে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে আগুন সন্ত্রাস করে বিএনপি ক্ষমতায় আসার খোয়াব দেখেছিল। কিন্তু জনগণ তার সেই খোয়াবকে বাস্তব রূপ দিতে দেয়নি।

মন্ত্রী বলেন, এখন তারা বিভিন্ন ফর্মুলা দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো ফর্মুলা দিয়ে লাভ হবে না। এতিমের টাকা চুরির দায়ে জেলে থাকা খালেদার অনৈতিক কোনো ফর্মুলা জনগণ মেনে নেবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ নির্বাচন ঠেকানোর কেউ নেই। অবাধ ও সুষ্ঠু ওই নির্বাচনে জনগণ যাদের রায় দেবে তারাই সরকার গঠন করবে। ওই নির্বাচনী মাঠে যারা ফাউল করবে জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে।

মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম আরও বলেন, নির্বাচনের খেলা শুরু হয়ে গেছে। এখনও সময় আছে অতীত অপরাধের জন্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসুন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাবিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এ কারণেই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সরকার মুক্তিযোদ্ধাদের এখন থেকে স্বাধীনতা দিবস ও বৈশাখী ভাতা দেয়ারও ব্যবস্থা করছে। এ সরকার মুক্তিযোদ্ধাদের আবাসন সংকটসহ সব সমস্যা সমাধান করবে।

তিনি বলেন, জাতির জনকের সহচর শহিদ এম. মনসুর আলীর স্মৃতিবিজড়িত কাজিপুরের মাটিতে তার নামে স্মৃতি কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি বলেন, বিএনপি-জামায়াত খুনির দল। তাদের হাতে দেশ নিরাপদ নয়। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। ওই আন্দোলনে ব্যর্থ হয়ে এখন চাকরির কোটা সংস্কারের আন্দোলনকে উসকে দিচ্ছে।

কাজিপুরের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- বগুড়া-৫ আসনের সংসদ সদস্য এসপি (অব.) হাবিবুর রহমান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল।

এর আগে তিন মন্ত্রী মুক্তিযুদ্ধে বরইতলী স্মৃতিস্তম্ভ, শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম ও কুড়িপাড়া এম. মনসুর আলী জামে মসজিদ উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বাধীনতা বিরোধীরা নির্বাচন ঠেকাতে চক্রান্ত করছে: নাসিম

আপডেট সময় ১১:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮