ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

গ্রহণযোগ্য নির্বাচনের সব ব্যবস্থা নেয়া হবে: ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হবে।

ইসি কমিশনার বলেন, এখন পর্যন্ত স্থানীয় সরকারের কোনো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। তার সর্বশেষ উদাহরণ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। যেখানে সব মহলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কমিশনার বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করবে। প্রয়োজন হলে বিজিবি মোতায়েন করা হবে। এর পরেও যদি বড় কোনো নিরাপত্তার প্রয়োজন পড়ে তবে তারও ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব আবুল কাশেম, মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক আবদুল বাতেন, গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

গ্রহণযোগ্য নির্বাচনের সব ব্যবস্থা নেয়া হবে: ইসি

আপডেট সময় ১১:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮