ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফারমার্স ব্যাংক কেলেঙ্কারি, বাবুল চিশতীসহ গ্রেফতার ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) চারজনকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আটক অন্য তিনজন হলেন- বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ ও ফার্স্ট প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান।

বাবুল চিশতী ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। ঋণ বিতরণে একাধিপত্যের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ঋণ কেলেঙ্কারি নিয়ে তদন্তের মুখে থাকা ফারমার্স ব্যাংকের ১৭ কর্মকর্তা ও গ্রাহকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়েছিল দুদক।

জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির কোটি কোটি টাকা আত্মসাতের পর তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন বলে সন্দেহ দুদকের।

দুদকের উপপরিচালক সামছুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শককে চিঠি দিয়ে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞায় ব্যবস্থা নিতে বলেছেন।

চিঠিতে তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ ও ওই টাকায় অবৈধ সম্পদ অর্জন এবং নামে-বেনামে বিদেশে অর্থপাচারের আভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, অত্র অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনরহিতকরণ একান্ত প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফারমার্স ব্যাংক কেলেঙ্কারি, বাবুল চিশতীসহ গ্রেফতার ৪

আপডেট সময় ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮