ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

ঢাবি উপাচার্যের বাসভবনে হামলাকারীরা গ্রেফতার: ডিএমপি কমিশনার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ইতিমধ্যে অনেক প্রমাণ সংগ্রহ করেছি। অনেক সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে। দুষ্কৃতকারীরা শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা খোলে নেয়নি, হার্ডডিস্কও নিয়ে নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আরও সিসিটিভি ক্যামেরা আছে। মিডিয়ার ফুটেজ আছে। আমরা নিজেরাও অনেক প্রমাণ পেয়েছি।

তিনি বলেন, এর আগেও যারা ফেসবুকে উস্কানি দিয়েছে সে বিষয়েও আমরা খতিয়ে দেখছি।। যারা এ হামলার সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

ঢাবি উপাচার্যের বাসভবনে হামলাকারীরা গ্রেফতার: ডিএমপি কমিশনার

আপডেট সময় ১২:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮