ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

গয়েশ্বর ও রিজভী দিনের বেলাতেও বেতাল হয়ে থাকেন: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও রিজভী আহমেদদের বক্তব্য শুনে বোঝা যায় তারা দিনের বেলাতেও বেতাল হয়ে থাকেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের স্বাধীনতা হলে আয়োজিত এক সভায় বিএনপি নেতাদের সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে করা মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের আলোকে বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক মন্ত্রী বলেন, ‘২০০৫ সালে সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে দেওয়া হাইকোর্টের রায়ে সামরিক সরকারের সকল কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। আর আপীল বিভাগও সে রায়কে বহাল রেখেছে।’

ড. হাছান বলেন, ‘সামরিক সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বিএনপি প্রতিষ্ঠিত হওয়ায় দল হিসেবেও বিএনপি অবৈধ সংগঠন। ইসি চাইলে বিএনপির নিবন্ধনও বাতিল করতে পারে।’ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ‘বঙ্গমাতা আমাদের আন্দোলনের প্রেরণা ও শক্তির উৎস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাগুফতা ইয়াসমিন এমিলি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা মিনহাজ্ব উদ্দিন মিন্টু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গয়েশ্বর ও রিজভী দিনের বেলাতেও বেতাল হয়ে থাকেন: হাছান

আপডেট সময় ০৮:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭