ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বেসরকারি ভার্সিটি কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ হবে: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সংবাদপত্রের নিউজপ্রিন্টের ওপর শুল্ক কমানো হবে।পাশাপাশি কর্পোারেট কর হারও কমানো হবে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ করা হবে। তবে ছাত্রদের ওপর নয়।পাশাপাশি চার্জ বসানো হবে ফেসবুক, গুগলের আয়ের ওপর।

সোমবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রচারিত ভারতীয় চ্যানেলের ল্যান্ডিং ফি বাড়িয়ে ভরতের ফির সঙ্গে সমন্বয় করা হবে।

রাষ্টীয় অতিথি ভবন পদ্মায় সোমবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। রাত ১০টায় বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, বর্তমানে নিউজপ্রিন্ট আমদানীর ওপর ৫শতাংশ আমদানী শুল্ক, ১২ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ এআইটি আরোপ আছে। আগামী বাজেটে ভ্যাট ও এআইটি সমন্বয় করে কমানো হবে। আমদানী শুল্ক ঠিক থাকবে। কর্পোারেট ট্যাক্স কমানো প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ৩৫ থেকে ৪২ শতাংশ পর্যন্ত কয়েকটি স্তর রয়েছে। তবে আসন্ন বাজেটে কর্পোরেট কর হার কমিয়ে দুটি স্তর রাখার চেষ্টা করা হবে।

ফেসবুক ও গুগলে বিজ্ঞাপন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাজেটে ফেসবুক, গুগলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপনের আয়ের ওপর চার্জ আরোপ করা হবে। এটি করা সহজ কিনা সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ইয়েস সম্ভব। অনেক দেশেই তা আছে। এ বাজেটেই করা হবে এটি।

ভারতীয় চ্যানেল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ভারতে বাংলাদেশের চ্যানেল প্রচারের ক্ষেত্রে ল্যান্ডিং ফি কোটি কোটি টাকা নেয়া হচ্ছে। কিন্তু ভারতের চ্যানেল বাংলাদেশে প্রচারের ক্ষেত্রে মাত্র ৫০ হাজার টাকা ফি রয়েছে। এটি আগামী বাজেটে তাদের সমান করা হবে। তথ্যমন্ত্রণালয় এ উদ্যোগ চাক বা না চাক আমি সেটা করব।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কর্তৃপক্ষের ওপর এই ভ্যাট আরোপ করা হবে। কর্তৃপক্ষ কিভাবে পরিশোধ করবে এটি তাদের বিষয়। তবে ছাত্রদের কাছ থেকে ভ্যাট নেয়া হবে না।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে সম্পাদকরা জাতীয় চরিত্র নিয়ে বেশি আলোচনা করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, আমরা বক্তব্য দেয়ার সময় ভালো ভালো কথা বলি। কিন্তু বেশিরভাগ বাস্তবায়ন হয় না। এটি আমাদের জাতীয় চরিত্রে পরিণত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. মুসলিম চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিডি নিউজটুয়েন্টিফোরডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, বাংলাভিশনের নিউজ অ্যাডভাইজার আবদুল হাই সিদ্দিক, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সমকালের প্রকাশক এ. কে. আজাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বেসরকারি ভার্সিটি কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ হবে: অর্থমন্ত্রী

আপডেট সময় ১১:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮