ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিক্ষামন্ত্রীর মেয়ের সঙ্গে ইমরান এইচ সরকারের বিয়ে বিচ্ছেদ

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছে গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ইমরান এইচ সরকারের। আর এ কথা শিক্ষামন্ত্রী নিজেই জানিয়েছেন। সোমবার মন্ত্রীপরিষদ বৈঠক চলাকালে শিক্ষামন্ত্রী ইমরান এইচ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদের কথা জানান।

অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী রোববার রাতের সংঘর্ষের শুরুতে ছাত্রলীগের যে নেতা জড়িত ছিলেন তার ও তার পরিবার সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেয়ার নির্দেশ দেন।

এ বৈঠকে মন্ত্রীরা গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ইমরান এইচ সরকারের গুজব ছড়ানো নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা বলেন, ইমরান শিক্ষামন্ত্রীর জামাই। তিনি কীভাবে এ আন্দোলনে একজন ছাত্রকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে এমন গুজব ছড়ান। এটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল।

তখন শিক্ষামন্ত্রী বলেন, ইমরানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল ঠিকই। তিন মাস আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষামন্ত্রীর মেয়ের সঙ্গে ইমরান এইচ সরকারের বিয়ে বিচ্ছেদ

আপডেট সময় ১০:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮