ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী

আদর করার সময় মামার কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আদর করার সময় মামার কোল থেকে পড়ে তিন মাস বয়সী ভাগ্নে আবদুল্লাহ আল হোসাইনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে ফতুল্লার আমতলা দক্ষিণ শরীফবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আবদুল্লাহ আল হোসাইন ফতুল্লার পশ্চিম রসুলপুর এলাকার বজলুর রহমানের ছেলে।

বজলুর রহমানের চাচা আলী আকবর পরিবারের বরাত দিয়ে জানান, বজলুর রহমান আমতলা দক্ষিণ শরীফবাগ এলাকার আবুল ভাণ্ডারীর মেয়ে নাজমা বেগমকে বিয়ে করেছে। বিয়ের পর তাদের প্রথম পুত্র সন্তান জন্ম হয়েছে। রোববার সকালে নাজমা তার সন্তানকে টিকা দেয়ার কথা বলে বাবার বাড়ি আসে।

সোমবার বিকালে নাজমার ছোট ভাই আনোয়ার হোসেন তার ভাগ্নে আবদুল্লাহ আল হোসাইনকে কোলে নিয়ে আদর সোহাগ করছিল। এসময় হঠাৎ কোল থেকে নিচের দিকে মাথা দিয়ে পড়ে যায়। এতে আবদুল্লাহ আল হোসাইনের মৃত্যু হয়।

শিশুপুত্রের মৃত্যুতে শোকাহত বাবা মা কোনো মন্তব্য করেনি। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, এটি একটি দুর্ঘটনা। তারা পারিবারিকভাবে শিশুর দাফন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

আদর করার সময় মামার কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮