ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ঘুষের টাকাসহ দুদকের ফাঁদে রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক সিরাজুল ইসলামকে ঘুষের ৬০ হাজার টাকাসহ আটক করেছে দুদক (দুর্নীতি দমন কমিশন)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে নিজ অফিসকক্ষে ঘুষের টাকা লেনদেন করার সময় আটক করা হয়।

জানা গেছে, দুদকের কাছে গোপন তথ্য ছিল রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের বিভিন্ন কাজে হয়রানি করা হয়। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আর ঘুষ বাণিজ্যের সঙ্গে অফিসের উপপরিচালকসহ কর্মচারীরা জড়িত। এমন খবরের ভিত্তিতে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল ফাঁদ পেতে ওই অফিসে অভিযান চালান।

এ সময় ঠাকুরগাঁও থেকে রংপুরে বদলির জন্য আবেদনকারী শিক্ষক শারমিন আকতারের নথি অগ্রগামী করে বদলির কাজের জন্য উপপরিচালক সিরাজুল ইসলাম ৬০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। তাকে টাকা লেনদেন করার সময় হাতেনাতে দুদকের দল আটক করে।

শিক্ষক শারমিন আকতারের অভিযোগ তার বদলির নথিপত্র দীর্ঘদিন ধরে আটকে রেখে তাকে হয়রানি করেন উপপরিচালক সিরাজুল ইসলাম। তিনি বর্তমান ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন বালিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

দুদকের ঢাকা বিভাগীয় অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গির আলম জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ঘুষের টাকাসহ দুদকের ফাঁদে রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা

আপডেট সময় ০৯:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮