ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, স্ত্রী-শ্যালকদের বিরুদ্ধে মামলা

সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নিলে ‘ভালো নির্বাচন’ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শনিবার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, কোনো রাজনৈতিক দল যদি আগের অবস্থানেই থাকে, তবে সেটা দুঃখজনক হবে। কেননা সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না। তবে আমরা আশাবাদী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।

নির্বাচনে সব দল অংশ নেয়ার ব্যাপারে নির্বাচন কমিশন আশাবাদী উল্লেখ করে নুরুল হুদা বলেন, ‘নিরপেক্ষ থেকে নির্বাচন করব, এই দৃঢ়তা রয়েছে। আমাদের প্রতি দলগুলোর কোনো অনাস্থা নেই। অন্য কোনো ব্যাপারে কথাবার্তা থাকলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের অভিযোগ নেই।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান স্টেকহোল্ডার (অংশীজন) রাজনৈতিক এবং ভোটাররা যদি ইভিএম এ ভোটগ্রহণের বিষয়ে একমত হন, তবেই তা জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন করা অনেক কষ্টকর। তাই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে। তবে আগে স্থানীয় নির্বাচনে ব্যবহার করে আস্থা অর্জন করতে হবে।’

আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচনগুলোতে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার করা হবে। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনেও যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করা হবে।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না: সিইসি

আপডেট সময় ০৮:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮