ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৃদ্ধা হত্যার দায়ে চারজনের ফাঁসির আদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দোহারের ৭০ বছরের বৃদ্ধ আয়েশা বেগমকে হত্যার দায়ে চারজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার আসামিদের উপস্থিতিতে ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহফুজা বেগম সাঈদা জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজন খাঁ, শাহানাজ বেগম, সুমন বয়াতি, ফজল ওরফে ফয়জল। মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী এ টি এম গোলজার হোসেন জানান, ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দোহার থানার সুতারপাড়া গ্রামে আয়েশা বেগম নিখোঁজ ছিলেন। পরদিন রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা করেন।

মামলাটি তদন্ত করেন দোহার থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান। ২০০৮ সালের ১৭ ডিসেম্বর চারজনের নামে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, বৃদ্ধ আয়েশা বেগমের টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করার জন্যই তাঁকে হত্যা করা হয়। আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বৃদ্ধা হত্যার দায়ে চারজনের ফাঁসির আদেশ

আপডেট সময় ০৭:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭