ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

প্রশ্নফাঁসের প্রচারণায় র‌্যাবের হাতে পুলিশ কর্মকর্তার ছেলে আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শকের ছেলেকে আটক করেছে র‌্যাব। তার নাম মো. এহসানুল কবির। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চক্র চালানোর অভিযোগে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক বাবুল মিয়ার ছেলে এহসানুল কবিরকে আটক করা হয়েছে। আটক এহসানুল রাজধানীর মালিবাগ বাজার রোডের একটি ফ্ল্যাটে থাকতেন।

র‌্যাব জানায়, এহসানুল বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে টাকা নিয়ে ভুয়া প্রশ্নপত্র আদান-প্রদান করতেন।

র‌্যাব আরও জানায়, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপের ‘Per Question ৩০০ টাকা HSC’ এবং ফেসবুকে ‘Kusen Deta’ নামে আইডি খুলে প্রশ্নফাঁসের প্রচারণা চালাতেন এহসানুল। এসব আইডির অ্যাডমিনও তিনি।

এ বিষয়ে আটক এহসানুলের বাবা পুলিশ পরিদর্শক বাবুল মিয়া বলেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে এসবে জড়িত না। তাছাড়া তার অটিজমের সমস্যা আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রশ্নফাঁসের প্রচারণায় র‌্যাবের হাতে পুলিশ কর্মকর্তার ছেলে আটক

আপডেট সময় ১১:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮