ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৬১৩৮ কোটি রুপিতে ভারতীয় ক্রিকেটের মিডিয়া স্বত্ত্ব বিক্রি

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাঁচ বছরের জন্য ৬১৩৮ কোটি রুপিতে ভারতীয় ক্রিকেটের মিডিয়া স্বত্ত্ব কিনল স্টার ইন্ডিয়া। এর আওতায় রয়েছে টেলিভিশন ও ডিজিটাল স্বত্ত্ব। পাঁচ বছরের এই মেয়াদ ২০১৮ সালে শুরু হয়ে শেষ হবে ২০২৩ সালে। তিন দিনব্যপী ই-অকশনের মাধ্যমে বৃহস্পতিবার সনি ও জিওকে হারিয়ে স্টার ইন্ডিয়া ভারতীয় ক্রিকেটের মিডিয়া স্বত্ত্ব কিনে নেয়। ক্রীড়া জগতে এটিই প্রথম কোনো ই-অকশন।

এর আগে ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৮৫১ কোটি রুপিতে ভারতীয় ক্রিকেটের স্বত্ত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। তারা এবার যে মূল্যে স্বত্ত্ব কিনেছে তাতে ভারতের প্রতিটি ম্যাচের গড় মূল্য পড়ছে প্রায় ৬০ কোটি ভারতীয় ‍রুপি।

২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিডিয়া স্বত্ত্বও রয়েছে স্টার ইন্ডিয়ার দখলে। গত বছরের সেপ্টেম্বরে ২.৫৫ বিলিয়ন ইউএস ডলারে ২০১৮-২০২২ মেয়াদের জন্য আইপিএল স্বত্ত্ব কিনে নিয়েছিল স্টার ইন্ডিয়া। ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের মিডিয়া স্বত্ত্বও রয়েছে স্টার ইন্ডিয়ার দখলে। ১.৯ বিলিয়ন ডলারে এই স্বত্ত্ব কিনেছিল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬১৩৮ কোটি রুপিতে ভারতীয় ক্রিকেটের মিডিয়া স্বত্ত্ব বিক্রি

আপডেট সময় ০১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮