ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গর্জন তুললেন নাসির, ‘অশান্ত’ শান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

সুসময়ে জেগে উঠলেন নাসির হোসেন! গর্জে উঠল তার ব্যাট। দুর্বার নাজমুল হাসান শান্ত। আবারও ফোটালেন রানের ফোয়ারা। দুজনেই হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তাদের সেঞ্চুরিতে অলিখিত ফাইনালে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩৭৪/৬ রানের পাহাড় গড়েছে আবাহনী লিমিটেড।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নামা আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন আনামুল হক বিজয় ও শান্ত। ৫১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে ফেরেন আনামুল। দ্রুত ফিরে যান হানুমা বিহারি ও মোহাম্মদ মিঠুন।

তবে একপ্রান্ত আগলে রাখেন শান্ত। তৃতীয় উইকেটে নাসিরকে নিয়ে ১৮৭ রানের জুটি গড়েন তিনি। শুরুতে কিছুটা মন্থর ব্যাটিং করেন নাসির। ৫৬ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। তবে সেঞ্চুরি তুলে নিতে মোটেও সময় নেননি অধিনায়ক। রূপগঞ্জ বোলারদের পিটিয়ে আর বল খেলেই তিন অঙ্ক স্পর্শ করেন এ হার্ডহিটার। শেষ পর্যন্ত ১২৯ রানে থামেন ফিনিশার। তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ৪ ছক্কায়।

নাসিরের পর সেঞ্চুরি তুলে নেন শান্তও। ৪৩ বলে হাফসেঞ্চুরি করার পর ৯৭ বল মোকাবেলায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ১০৭ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রানের নান্দনিক ইনিংস খেলে ফেরেন এ বাঁহাতি। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এ নিয়ে এবারের আসরে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে ঢুকে গেলেন তিনি। পাঁচ সেঞ্চুরি নিয়ে চূড়ায় আছেন মোহাম্মদ আশরাফুল।

শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ৮ বলে ৪ ছক্কায় ২৮ রানের ঝড়ো ক্যামিওতে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ গড়ে শিরোপাপ্রত্যাশীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

গর্জন তুললেন নাসির, ‘অশান্ত’ শান্ত

আপডেট সময় ০৪:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮