ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা: স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা। এজন্য তাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে স্বদেশে ফিরিয়ে নেওয়ার পথ উন্মুক্ত করতে আন্তর্জাতিক জনমত সৃষ্টি করতে হবে। এজন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার সংসদ ভবনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর আঞ্চলিক প্রতিনিধি ও সমন্বয়ক মি. জেমস লিনচ স্পিকারের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সংসদ সচিবালয় জানায়, রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য ইউএনএইচসিআর’কে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন- শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এখন প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা।

এসময় জাতিসংঘের আঞ্চলিক প্রতিনিধি জেমস লিনচ রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা: স্পিকার

আপডেট সময় ১১:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮