ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারিয়ে ভারতের সিরিজ জয়

অাকাশ স্পোর্টস ডেস্ক:

৬২২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮৩ আউট হয়ে যাওয়ার পর ৪৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাট করতে নামার পরই সবাই ধরে নিয়েছিল ইনিংস পরাজয় ঘটছে স্বাগতিকদের। দিমুথ করুনারত্নে আর কুশল মেন্ডিসের অসাধারণ দুটি সেঞ্চুরি সত্ত্বেও এক ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে হারতে হলো শ্রীলঙ্কাকে। সে সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

টেস্টে এক নম্বর বোলার রবীন্দ্র জাদেজা একাই ৫টি উইকেট নিয়েছেন। তার সঙ্গে তাল মিলিয়ে ২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি নিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং ১ উইকেট নিয়েছেন উমেষ যাদব।

তৃতীয় দিন শেষ মুহূর্তে কুশল মেন্ডিস সেঞ্চুরি করে আউট হয়ে গেলেও লঙ্কানদের আশার প্রদীপ হয়ে মিটি মিটি জ্বলছিলেন দিমুথ করুনারত্নে। ৯২ রানে তিনি ছিলেন অপরাজিত। তার সঙ্গে উইকেটে নেমে অপরাজিত ছিলেন পুষ্পকুমারা।

ইনিংস পরাজয় এড়ানোর জন্য আরও ২৩০ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। চতুর্থদিন সকালে ব্যাট করতে নেমে খুব বেশি নয়, আর মাত্র ২৯ রান যোগ করার পরই বিদায় নেন পুষ্পকুমারা। নিজের নামের পাশে যোগ করেন ১৬ রান। এরই মধ্যে দিমুথ করুনারত্নেক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি করেন । এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউজকে নিয়ে কিছুটা লড়াই চালিয়ে যান করুনারত্নে। ৬৯ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন তারা দু’জন। ১৪১ রান করে আউট হন করুনারত্নে।

৩৮৬ রানেই অলআউট হয়ে গেলো শ্রীলঙ্কা। পরাজয় ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারিয়ে ভারতের সিরিজ জয়

আপডেট সময় ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭