ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ হরমুজ নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান ২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, বন্ধু গুলিবিদ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা শহরে সাগর দত্ত নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার বন্ধু সজীব।

ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভূঁইয়া হাউস’ নামের ওই বাসা থেকে হতাহতদের উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাগর দত্ত চান্দিনার শংকর দত্তের ছেলে। আর সাগরের আহত বন্ধুর নাম সজীব।

কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া জানান, ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে সাগরের রক্তাক্ত লাশ দেখতে পায়।

আর গুলিবিদ্ধ সজীবকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই বাসায় কুমিল্লা সরকারি কলেজের ছাত্ররা মেস করে থাকতেন। তবে সেখানে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’

কুমিল্লায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, বন্ধু গুলিবিদ্ধ

আপডেট সময় ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮