ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পহেলা বৈশাখে মুখোশ থাকবে হাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, রাজধানীতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ পরা যাবে না। তবে তা হাতে নিয়ে প্ল্যাকার্ড হিসেবে ব্যবহার করা যাবে।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত পহেলা বৈশাখের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজধানীতে বিকাল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে হবে। তবে রাজধানীর রবীন্দ্রসরোবরে বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত করা যাবে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর কোনো ধরনের আশঙ্কা নেই। তারপরও সার্বিক নিরাপত্তার স্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেবেন। মোবাইল কোর্টও পরিচালনা করা হবে।

পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান রমনার বটমূলে হবে জানিয়ে তিনি বলেন, এদিন গোটা ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

পহেলা বৈশাখে মুখোশ থাকবে হাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮