ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংক মালিকদের এক সন্ধ্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)-এর নেতা ও তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিএবি নেতৃবৃন্দ ও তাদের সহধর্মিনীরা গণভবনের সবুজ চত্বরে এই অনুষ্ঠানে যোগ দেন। বিএবি ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রী বিকাল ৫টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছে বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান ও নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় এক্সিম ব্যাংকের শিক্ষার্থীরা বর্তমান সরকারের সাফল্য গাঁথা জারি গান পরিবেশন করে।

মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংক মালিকদের এক সন্ধ্যা

আপডেট সময় ০৯:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮