ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন প্রভাস

অাকাশ বিনোদন ডেস্ক:

চলতি বছরে বলিউডের খানদের পিছনে ফেলে দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন বাহুবলী তথা প্রভাস। ‘বাহুবলী’-র রাজকীয় সেট মাহিষ্মতী তো অবশ্যই দর্শকের নজর কেড়েছে। সঙ্গে বাহুবলী-দেবসেনা, থুড়ি প্রভাস-অনুষ্কা শেট্টির রসায়নও মুগ্ধ করেছে দর্শককে।

বাহুবলী’ই প্রথম ছবি নয়। এর আগেও কয়েকটি দক্ষিণী ছবিতে দু’জনের রসায়ন দর্শকদের মনে দাগ কেটেছিল। এই ভাবেই গুঞ্জন শুরু হয়— দু’জনের এত সুন্দর রসায়নের পিছনে রহস্যটা কী? তা হলে কি বাস্তবেও দু’জনের প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন? এমনকী, কানাঘুষোয় এ-ও শোনা গিয়েছে, দু’জন নাকি খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন। এই শুনে তো প্রভাসের মহিলা ফ্যানেরা বেশ মর্মাহত। আর এই অবস্থা দেখে অবশেষে মুখ খুললেন প্রভাস।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রভাস জানান, এই মুহূর্তে তাঁর বিয়ের কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘‘আমার মহিলা ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। আমি এরকম কিছু (বিয়ে প্রসঙ্গে) এখন করছি না। এমনকী, আমি এই সব নিয়ে এখন ভাবছিও না। আমি সত্যিই ভাগ্যবান যে, আমায় সবাই এত পছন্দ করছেন। ’’

‘বাহুবলী’ হিট করার পরে দু’জনেই পরস্পরের সম্পর্কে বিভিন্ন সাক্ষাৎকারে প্রশংসা করেন। এর জেরেই দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে।

গুজবের ব্যাপারে প্রভাস বলেন, ‘‘এই ধরনের ব্যাপার হয়েই থাকে। আমি এটাই আশা করেছিলাম। কোনও নির্দিষ্ট অভিনেত্রীর সঙ্গে একের বেশি ছবিতে অভিনয় করলেই গুজব ছড়াতে শুরু করে দেয়। এখন আমি এই ব্যাপারগুলোর সঙ্গে স্বাভাবিক হয়ে গিয়েছি। প্রথম প্রথম মনে হতো, কীভাবে এরকম লেখা হচ্ছে!’’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পৃথিবীর সব চাওয়ার ঊর্ধ্বে যে চাওয়া— আল্লাহর ভালোবাসা লাভের দোয়া

বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন প্রভাস

আপডেট সময় ০৪:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭