ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মাসেতুর কাজের অগ্রগতি রাষ্ট্রপতিকে জানালেন কর্তৃপক্ষ

অাকাশ জাতীয় ডেস্ক:

পদ্মার দুই তীরের মানুষের স্বপ্নের সেতু বাস্তবায়নের কাজ পরিদর্শনে জন্য দুই দিনের সফরে মুন্সীগন্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার দুপুর পৌনে ২টায় মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর নব নির্মিত হেলিপ্যাডে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করে। এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে এই সার্ভিস এরিয়ার বিশেষ কটেজে তিনি অবস্থান করেন। সেখানেই মাল্টিমিডিয়ার মাধ্যমে পদ্মাসেতুর কাজের অগ্রগতি ও সর্বশেষ তথ্য তুলে ধরেন সেতু কর্তৃপক্ষ। পরবর্তীতে তিনি মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম জানান, রাষ্ট্রপতি মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ থেকে বিকেল সাড়ে ৪টার দিকে প্রকল্প এলাকা পরিদর্শন শুরু করেন। প্রথমে তিনি জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার কুমারভোগে পদ্মাসেতুর বিশেষায়িত কন্সট্রাকশন ইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন। পরে সি-বোটে করে কাঁঠালবাড়ির উদ্দেশে যাওয়ার পথে পদ্মা সেতুর কাজের দৃশ্যমান অংশ দেখেন। বিকেল সাড়ে ৫ টায় দিকে তিনি সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের নাওডোবা সার্ভিস এরিয়া-২ এ পৌঁছান। রাষ্ট্রপতির সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পরে সার্ভিস এরিয়া-২ এর একটি বিশেষ কটেজে তিনি রাত্রি যাপন করবেন এবং মঙ্গলবার ঢাকা ফিরবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলী, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মাসেতুর কাজের অগ্রগতি রাষ্ট্রপতিকে জানালেন কর্তৃপক্ষ

আপডেট সময় ০৯:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮