ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

চুটিয়ে প্রেম করছেন শাকিব-বুবলী

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী নিয়ে কতই না জল্পনা-কল্পনা দর্শকদের। বুবলীর জন্য নাকি ঘর ভেঙেছে শাকিবকে এমনো বলেছে নিন্দুকরা। আর এবার হেলিকপ্টারে বুবলীকে নিয়ে আকাশে উড়াল দিলেন শাকিব। তবে একটি ব্যক্তিগত কোনো রোমান্স ছিল না। এটি ছিল‘সুপারহিরো’ নামের একটি ছবির শুটিং।

ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। সম্প্রতি ছবিটির প্রথম লটের শুটিং হয়েছে। সেখানে গান ও অ্যাকশন দৃশ্যে অংশ নেন শাকিব-বুবলী।

সাকিবের সঙ্গে হেলিকপ্টারে আকাশ উড়ার সেই অনুভূতি নিজের মধ্যে ধরে রাখতে পারেনি বুবলী। তাই নিজের ফেসবুক ওয়ালে নিজেই প্রকাশ করলেন সেই অনুভূতির কথা। তাই হয়তো পুরনো ছবি শেয়ার করলেন নিজের ফেসবুক ওয়ালে।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, ‘সুপারহিরো ছবির টিম যখন হেলিকপ্টারে….’। ছবিটিতে শাকিব ও বুবলী দুজনকেই দেখা গেছে অ্যাকশন মুডে। কালো জ্যাকেট পরে আছেন দুজনেই। তবে বুবলীর পাশে বসে শাকিব রয়েছেন বেশ হাস্যোজ্জ্বল।

বুবলী জানান, ‘ভয়ংকর একটি লোকেশনে কাজ করেছিলাম আমরা। হেলিকপ্টারে চড়ে শুটিং করার অভিজ্ঞতাও ছিল রোমাঞ্চকর ও দারুণ।’

তিনি বলেন, ‘এই ছবির গল্প, টিম সবকিছুই অসাধারণ। ছবিটি দর্শকের মন জয় করবে বলেই আমার বিশ্বাস।’

‘সুপারহিরো’ ছবির শুটিং হয় চট্টগ্রামের দুর্গম এলাকায়। শাকিব-বুবলী শুটিং করেন হেলিকপ্টারেও। তাদের সঙ্গে সাক্ষাৎ মৃত্যুর ঝুঁকি নিয়ে ১৫০ জনের টিম কাজ করেছে সেখানে। শুটিং শেষ করে ভালোভাবেই ঢাকাতে ফিরেছেন বুবলী। তার নায়ক শাকিবও সেই ব্যস্ততা কাটিয়ে নতুন করে ব্যস্ত হয়েছেন স্কটল্যান্ডে। সেখানে চলছে ‘ভাইজান এলো রে’ নামের শুটিং।

হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘সুপারহিরো’। ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। এর অধিকাংশ শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ছবিতে শাকিব-বুবলী ছাড়া বিভিন্ন চরিত্রে আরও বেশ কয়েকজন তারকা থাকবেন। এরা হলেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, গুণী অভিনেত্রী শম্পা রেজা, হালের অন্যতম আলোচিত ও সম্ভাবনাময়ী অভিনেতা তাসকিন রহমান ও টাইগার রবি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

চুটিয়ে প্রেম করছেন শাকিব-বুবলী

আপডেট সময় ০৭:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮