ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার সরঞ্জাম কেনেন অনলাইনে, গুমের উপায় খোঁজেন চ্যাটজিপিটিতে লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩

২০ দলীয় জোটে যে কেউ আসতে পারে: ফখরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদর্শের সঙ্গে একমত হলে যেকোনো ব্যক্তি বা সংগঠন ২০ দলীয় জোটে যোগ দিতে পারে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে ফখরুল এ মন্তব্য করেন।

গত বুধবার বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। সেই বৈঠকের প্রতিক্রিয়ায় পরের দিন বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছিলেন, ‘আমরা যেকোনো উদ্যোগ, যা দেশের পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তাকে আমরা সব সময় স্বাগত জানিয়েছি। আমরা এখনো মনে করি, যারাই এই অবৈধ অনৈতিক সরকার, নির্যাতনকারী সরকার, জুলুমবাজ সরকার—তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, আমরা অবশ্যই তাদের স্বাগত জানাব।’

রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘যেকোনো ব্যক্তি বা সংগঠন এই আমাদের জোটের সঙ্গে আসতে পারেন, যদি তারা আমাদের সঙ্গে একমত হন।’

‘অন্যদিকে গণতন্ত্রকে রক্ষার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, এই সরকারের যে অগণতান্ত্রিক আপনার দমননীতি চলছে, তার বিরুদ্ধে যদি অন্যান্য রাজনৈতিক দল জোট গঠন করে, তারা… রাজনীতি করতে চায়, সংগ্রাম করতে চায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আন্দোলন করতে চায়, সেখানে আমাদের সম্পূর্ণ সম্মতি এবং আমাদের আপনার যে সমর্থন, সেটা থাকবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

২০ দলীয় জোটে যে কেউ আসতে পারে: ফখরুল

আপডেট সময় ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭