ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সস্তায় আইপ্যাড আনলো অ্যাপল

আকাশ আইসিটি ডেস্ক: 

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মঙ্গলবার শিকাগোর একটি হাইস্কুলে অনুষ্ঠিত এক ইভেন্টে অপেক্ষাকৃত কম মূল্যের আইপ্যাড উন্মোচন করেছে অ্যাপল।

স্কুলের জন্য ৯.৭ ইঞ্চি পর্দার এই আইপ্যাডটির মূল্য পড়বে ২৯৯ মার্কিন ডলার। আর সাধারণ গ্রাহকের জন্য এর দাম হবে ৩২৯ ডলার। অ্যাপলের নিজস্ব স্টাইলাস অ্যাপল পেন্সিল সমর্থন করবে আইপ্যাডটি।

আগে শুধু আইপ্যাড প্রো-মডেলে অ্যাপল পেন্সিল সমর্থন করত। নতুন এই আইপ্যাডের জন্য আলাদাভাবে অ্যাপল পেন্সিল কিনতে হবে শিক্ষার্থীদের। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এর দাম হবে ৮৯ মার্কিন ডলার আর সাধারণ গ্রাহকের জন্য ৯৯ ডলার ক্স খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।

শিক্ষাকেন্দ্রিক নতুন এই আইপ্যাডে রাখা হয়েছে টাচ আইডি, এইচডি ফেস টাইম ক্যামেরা এবং পেছেন আট মেগাপিক্সেল ক্যামেরা। অ্যাপলের এ১০ ফিউশন চিপ ব্যবহার করা হয়েছে এতে। একবার চার্জে আইপ্যাডটি ১০ ঘণ্টা ব্যবহার করা যাবে বলে দাবি করেছে অ্যাপল।

ওয়াই-ফাই মডেলের সঙ্গে এলটিই সংস্করণেও বাজারে আসবে আইপ্যাডটি। নতুন এই আইপ্যাডটি নিয়ে আগে থেকেই গুজব শোনা গিয়েছে। তখন ধারণা করা হয়েছিল এই আইপ্যাডটির মূল্য হবে ২৫৯ মার্কিন ডলার। নতুন আইপ্যাডে অ্যাপল পেন্সিলের পাশাপাশি তৃতীয় পক্ষের স্টাইলাসও সমর্থন করবে।

ইভেন্টে লজিটেক ক্রেয়ন নামের একটি স্টাইলাস দেখিয়েছে অ্যাপল। এই স্টাইলাইসটির মূল্য বলা হয়েছে ৪৯ মার্কিন ডলার, যা অ্যাপল পেন্সিলের চেয়ে সস্তা। এর সঙ্গে আইপ্যাডের জন্য একটি কিবোর্ড কেসও আনবে লজিটেক, যার মূল্য হবে ৯৯ মার্কিন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সস্তায় আইপ্যাড আনলো অ্যাপল

আপডেট সময় ০৭:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮