ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাপুয়া নিউগিনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রায় এক মাসের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনি। এবার দেশটির নিউ ব্রিটেন দ্বীপে ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গত মাসের ২৬ তারিখে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটিতে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে নিউ ব্রিটেন দ্বীপের রাবউল শহরের ১৬২ কিলোমিটার এলাকার ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। এর ফলে সৃষ্ট সুনামির ঢেউ উপকূলে আঘাত হানে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

নিউ ব্রিটেনের পূর্বাঞ্চলীয় রাবউল হোটেলের রিসেপশনিস্ট ডেলি মাইন্ডিং রয়টার্সকে জানায়, ভূমিকম্পের অনেক অতিথিই দৌঁড়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু ভূমিকম্পে হোটেলের বা আশাপাশের কোনোকিছুর ক্ষতি হয়নি।

উপকূলের রাপোপো প্লানটেশন রিসোর্টের রিসেপশনিস্ট মে ডোভোন বলেন, ভূমিকম্পের সময় সবকিছু নড়াচড়া করছিল। তখন আমরা সবাই ভবনের বাইরে চলে গিয়েছিলাম। তবে কোনোকিছুর ক্ষতি হয়নি।

গত ২৬ ফেব্রুয়ারিতেও ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিলে দেশটিতে। শক্তিশালী ওই ভূমিকম্পে এঙ্গা প্রদেশে ১০০ জন নিহত হয়। এছাড়া ব্যাপক ভূমিধসে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাপুয়া নিউগিনি

আপডেট সময় ১১:২৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮