ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে তিন ইউপিতে আ.লীগের ভরাডুবি

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুইটিতে বিএনপি ও একটিতে সতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সবগুলোতে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।

বৃহস্পতিবার পিরুজালী, ভাওয়াল মির্জাপুর ও ভাওয়াল গড় ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। পিরুজালী ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ সরকার মঞ্জু। তিনি ৬ হাজার ৩৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মো মাসুদুল কবীর। তিনি পেয়েছেন ৩ হাজার ১৬৯ ভোট।

পিরুজালী ইউনিয়নে আগেরবার মঞ্জু সরকার বিএনপির প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু নির্বাচনে তাকে আওয়ামী লীগ প্রার্থী না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন করে জালাল উদ্দিনকে। তিনি পেয়েছেন ২ হাজার ৪৯৮ ভোট।

ভাওয়াল মির্জাপুর ইউনিয়নে বিএনপির মো. ফজলুল হক মুসুল্লী (বিএনপি) ৫ হাজার ৩১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোশারফ হোসেন দুলাল ৫ হাজার ৩০২ ভোট পেয়েছেন। ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদেও জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক। ধানের শীষ প্রতীকে তিনি ১৪ হাজার ১০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সালাহ উদ্দিন সরকার পেয়েছেন ১৩ হাজার ৯৩৫ ভোট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে তিন ইউপিতে আ.লীগের ভরাডুবি

আপডেট সময় ০৩:৩৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮